এক ফ্রেমে ব্রিটিশ রাজপরিবারের চার প্রজন্ম

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৪:১৩
রাণী এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষে ১০টি বিশেষ স্ট্যাম্প প্রকাশ করেছে যুক্তরাজ্যের রয়েল মেইল। প্রকাশিত এই বিশেষ স্ট্যাম্পে প্রথমবারের মতো দেখা গেছে ব্রিটেনের ভবিষ্যৎ রাজা প্রিন্স জর্জকে।
 
সোনালি চুলের প্রিন্স জর্জ একটি সাদা শার্ট ও ব্লু হাফ প্যান্ট পরিহিত জর্জের সঙ্গে ছিলেন তার প্রপিতামহী রাণী এলিজাবেথ দুই, দাদা প্রিন্স চার্লস এবং পিতা উইলিয়াম। ব্রিটেনের রাজবংশের চার প্রজন্মের চারজনকে নিয়ে এই বিশেষ স্ট্যাম্প প্রকাশের জন্য ছবি তুলেছেন রোনাল্ড ম্যাকেচনি। ২০১৫ সালে তোলা হয় এই ছবি। ব্রিটেনের রাজপরিবারের চার প্রজন্মকে এক ফ্রেমে বন্দি করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, স্ট্যাম্পের জন্য ছবি তোলার জন্য আমন্ত্রণটাই বিশেষ কিছু আর রাজকীয় পরিবারের চার প্রজন্মের হলেতো কিছু বলারই নেই।  আমি অনেক বেশি আনন্দিত ছিলাম তবে ১৮ মাস আমাকে চুপ থাকতে হয়েছে। 
 
উইন্ডসরে রয়েল মেইলের একটি ডেলিভারি অফিসে রাণীর পরিদর্শনের সময়ে এই বিশেষ ১০টি স্ট্যাম্প উন্মুক্ত করা হয়। বৃহস্পতিবার তার ৯০তম জন্মদিন উদযাপিত হবে। রাণীর এই সফর ছিল ব্রিটিশ পোস্টাল সার্ভিসের ৫০০ বছর উদযাপনের উপলক্ষ।