উপজেলায় পোড়াবাড়ির লোকজন ৫ দিন থেকে খোলা আকাশের নিচে বসবাস করছে।
জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে মৃত হাসান আলীর ছেলে চাঁদ মিয়া এর প্রতিবেশী মাহতাব উদ্দিনের ছেলে মতিয়ার রহমানের সাথে দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৭ এপ্রিল ভোর রাতে চাঁন মিয়ার বড় ভাই খয়বার রহমানের বসত বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে তার বসত বাড়িসহ আসবাসপত্র পুড়ে ছাই হয়।
এ নিয়ে নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হুদা মিমাংশার নামে টালবাহনা করে আসায় দীর্ঘ ৫ দিন থেকে পোড়া বাড়ির লোকজন খোলা আকাশের নিচে বসবাস করে মানবেতর জীবন যাপন করে আসছে। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি মিমাংসার জন্য জোড় তৎপর চালানো হচ্ছে।
