‘মেলায় যাইরে’ গানটির অবৈধ ব্যবহারের জন্য মামলা করলেন মাকসুদ

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৬:২২
 
 
বৈশাখ এলেই তরুনদের ভেতরে যে গান প্রাণের স্পন্দন আনে সেটি হলো মেলায় যাইরে। যে গানটির কথ,সুর ও কন্ঠ দিয়েছেন মাকসুদুল হক। কপিরাইটের ক্ষেত্রেও এই গানের স্বত্তাধিকারী শিল্পী নিজে। 
এবারের পহেলা বৈশাখ উপলক্ষে অন্যান্য সব র্শীষস্থানীয় একটি স্টিল কোম্পানি তাদের একটি টেলিভিশন বিজ্ঞাপন, যার পুরো অংশ জুড়ে ব্যবহার করা হয়েছে  ‘মেলায় যাইরে’ গানটির সুর। আর এর জন্য গানটির ¯্রষ্টা মাকসুদ বা ব্যান্ড ফিডব্যাক এর কাছ থেকে নেয়া হয়নি কোন অনুমতি।একরকম বিদ্যামান আইনের কোন  তোয়াক্কা না করেই বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে ‘মেলায় যাইরে’ গানটির সুর।
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাকসুদ বলেন, ‘শিল্পীদের আইনী অধিকার সর্ম্পকে সবার সম্মান দেখানো উচিৎ। কোন শিল্পীর সংগীত তার অনুমতি ছাড়া বানিজ্যিক ভাবে ব্যবহার কার পুরোপুরি বেআইনী। আর এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যেই আইনজীবির মাধ্যমে বিএসআরএম কোম্পানী কে আইনী নোটিশ প্রদান করেছেন মাকসুদ।’
 
এ প্রসঙ্গে ফিডব্যাক এর অপর শিল্পী ফোয়াদ নাসের বাবু বলেন, ‘শিল্পীদের অধিকার রক্ষায় আমাদের সকলের এখনই সচেতন হতে হবে এবং শিল্পীদের প্রাপ্য রয়্যালিটি নিশ্চিত করতে আইনী পদক্ষেপ নেয়ার কোন বিকল্প নেই।’