এআইইউবির উদ্যোগে 'লিডারশিপ সামিট ২০১৬' শনিবার

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৮:১০
 
নেতৃত্বের মাধ্যমে দেশের বিপুল সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে বাংলাদেশ ব্যান্ড ফোরাম আয়োজন করছে লিডারশিপ সামিট ২০১৬। ‘রিয়েলাইজিং পটেনশিয়াল’স’ থিম নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের কর্পোরেট সেক্টরের শীর্ষ ৫ নেতা অংশ নেবেন।
 
চলতি বছর আয়োজনের চতুর্থ আবর্তন। এই সম্মেলন বাংলাদেশের কর্পোরেট নেতৃবৃন্দের সামনে দেশের অফুরন্ত সম্ভাবনা বাস্তবে পরিণত করার পথনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করবে। নেতৃত্বের গুণেই কেবল  দেশের উন্নতি সম্ভব। এই অগ্রসর এবং উন্নয়ন সম্ভব। সারাদিনব্যাপি এই সম্মেলন ২৩ এপ্রিল ২০১৬তে র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে।
 
বিশ্বের ব্যবসা ও বাণিজ্যের শীর্ষস্থানীয় পাঁচ নেতৃবৃন্দ এই সম্মেলনে তাদের মৌলিক অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি এবং জ্ঞান নিয়ে আলোচনা করবেন। এই সম্মেলনে বেশ কয়েকটি অধিবেশন থাকবে। এরমধ্যে নেতৃত্বের পাঁচটি মূল বিষয় নিয়ে কি-নোট সেশন, অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর প্যানেল ডিসকাশন থাকবে। এ ছাড়াও থাকছে 'মাইন্ড ইয়োর মার্কেটিং' এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ; যেটি ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের জার্নাল। মূল সামিটের পাশাপশি বিশেষভাবে তরুণদের জন্য রয়েছে একটি অধিবেশন যেখানে  বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নির্বাচিত স্থানীয় এবং বিশ্বব্যাপী পরিচিত বক্তাদের সাথে আলোচনা করার সুযোগ পাবেন।
 
এই বছরের মূল অধিবেশনের বিশ্বব্যাপী পরিচিত বক্তারা হলেন- গ্ল্যাক্সো স্মিথক্লাইন, প্রফেসর অফ কর্পোরেট ইনোভেশন, আইএনএসইএডি এর প্রফেসর অমিতাভ চট্টোপাধ্যায়। অমিতাভ চট্টোপাধ্যায় 'লিডারশীপ গাইডলাইন ফর ইনোভেশন' বা 'উদ্ভাবনের জন্য নেতৃত্বের গাইডলাইন' বিষয়ে আলোচনা বলবেন। সেন্টার ফর ট্যালেন্ট ইনোভেশন এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হিউলেট কনসাল্টিং পার্টনারস, নিউ ইয়র্ক এর ম্যানেজিং পার্টনার রিপা রশিদ 'গ্রোয়িং গ্লোবাল এক্সিকিউটিভস: দ্যা নিউ কম্পেন্টেন্সিস' নিয়ে আলোচনা করবেন।
 
হিন্দুস্তান ইউনিলিভার এর এমডি ও সিইও সাঞ্জিভ মেহতা 'লিডারশীপ ইন নিউ এইজ' নিয়ে আলোচনা করবেন। ইসলামিক ফ্যাশন এবং ডিজাইন কাউন্সিল এর ফাউন্ডার এবং চেয়ারওমেন আলিয়া খান “ওমেন ইন লিডারশীপ” নিয়ে কথা বলবেন। লিডিং ভেনচারস, বি.ভি. নেদারল্যান্ড এর ফাউন্ডার এবং ওউনার টম কামিংস 'লিডারস. হোয়াট উই নো অ্যাবাউট ট্রান্সফোরমিং পোটেনশান ইনটু পারফোরমেন্স' নিয়ে আলোচনা করবেন।
 
একটি সৃজনশীল প্রতিযোগতার মধ্য দিয়ে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থীকে সম্মেলনে অংশগ্রহণের জন্য বাছাই করা হবে। এই সম্মেলন তাদেরকে কর্পোরেট শাখায় বাস্তব জীবনের সংগ্রাম ও আলোচনার সম্মুখীন করবে।
 
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ- লিডারশিপ সামিট ২০১৬ এর ইভেন্ট সহযোগী হিসেবে রযেছে রহিমআফরোজ সোলার, যুবসংযোগ সহযোগী হিসেবে দ্য ডেইলি স্টার, এয়ারলাইন পার্টনার হিসেবে ইতিহাদ এয়ারওয়েজ, প্রিমিয়াম আইসক্রিম সহযোগী হিসেবে বেলিসিমো, ¯ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ডব্লিউআইএল এবং এমএসবি, ডিজিটাল কন্টেন্ট সহযোগী হিসেবে ফায়ারফ্লেম মিডিয়া, জনসংযোগ সহযোগী হিসেবে মাস্টহেড পিআর এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহযোগী হিসেবে ওয়েবএবল। শুধুমাত্র রেজিস্ট্রেশন এর মাধ্যমে এই ইভেন্টে উপস্থিত থাকা যাবে।