শীর্ষ বৈঠকে বসছেন ন্যাটো ও রাশিয়া

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৮:৫৪
প্রায় দু’বছর পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসছে ন্যাটো ও রাশিয়া। বাল্টিক সাগর এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান সহিংসতা ও সামরিক উত্তেজনা নিরসনে বুধবারের বৈঠকে আলোচনা হবে। ২০১৪ সালে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর ন্যাটো-রাশিয়ার মধ্যে এটি হবে প্রথম বৈঠক। তখন মস্কোর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছিল ন্যাটো।
 
সিরিয়ায় রুশ বিমান হামলাকে কেন্দ্র করে ন্যাটোর সাথে সম্পর্কের চরম অবনতি ঘটে। এর পর বাল্টিক সাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজের ৩০ ফুট ওপর দিয়ে রাশিয়ার সামরিক বিমান টহলের ঘটনায় গত সপ্তাহে উত্তেজনা আরো বেড়ে যায়। সূত্র: এএফপি