রবি সিম নিবন্ধন করলেন সৌম্য

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৯:৫৬
 
নিজের ব্যক্তিগত রবি সিম নিবন্ধন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় বা-হাতি ওপেনার সৌম্য সরকার। সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত রবি সেবা কেন্দ্রে তার রবি সংযোগটির বায়োমেট্রিক পদ্ধতির নিবন্ধন সম্পন্ন করেছেন তিনি।
 
এ সময় তিনি দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে সেখানে আগত গ্রাহকদের সিম নিবন্ধনের ব্যাপারে উৎসাহ দেন। অন্যদিকে, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম গুলশানে অবস্থিত মোবাইল অপারেটরটির কর্পোরেট অফিসে তার রবি সংযোগের বায়োমেট্রিক নিবন্ধন করেছেন।