রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ জন আটক

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১১:৩৬
 
রাজধানীর যাত্রাবাড়ী থেকে সন্দেহভাজন ১৮ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়।
 
যাত্রাবাড়ির থানার ওসি আনিসুর রহমান জানান, গভীর রাতে যাত্রাবাড়ীর গোলাপবাগে ১৮/বি/২ নম্বর বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় ওই ১৮ জনকে আটক করা হয়।  আটকদের কাছ ৪০টি মোবাইল ফোন ও তাদের দেয়া তথ্য অনুযায়ি ছয়টি ল্যাপটপ, একটি ট্যাব উদ্ধার করা হয়।
 
জিজ্ঞাসাবাদে তারা জানায়, যাত্রাবাড়ি, কুতুবখালি, গোলাপবাগ, কাজলা ইত্যাদি এলাকায় তারা দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতি করে আসছে।