রমনা থানার নাশকতার মামলায় মির্জা ফখরুলের জামিন

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১২:৩৯
রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় জামিন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা তার জামিন মঞ্জুর করেন। এর আগে, আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি।
 
পরে দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। গত বছর নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।