টেলিকম অপারেটর বাংলালিংক ৭ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত মাত্র ২ হাজার টাকায় প্রিয়জন গ্রাহকদের জন্য নির্দিষ্ট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে হেলথ্ চেক আপ সেবা প্রদান সম্পর্কিত চুক্তি সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
চুক্তিবদ্ধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকায় প্রেসক্রিপশন পয়েন্ট, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল, হেলথ্ এন্ড হোপ স্পেশালাইজড্ হসপিটাল এবং ডিজিল্যাব মেডিক্যাল সার্ভিসেস লিমিটেড; সিলেটে নূরজাহান হাসপাতাল লিমিটেড; চট্টগ্রামে মেট্রো ডায়াগনস্টিক সেন্টার; বরিশালে সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্স (প্রা:) লিমিটেড; রাজশাহীতে আমানা হাসপাতাল লিমিটেড; খুলনায় গাজী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড।
হেলথ্ চেক আপ অফারটি পেতে প্রিয়জন গ্রাহককে 'Health' লিখে ২০১২ নম্বরে এসএমএস করতে হবে। রিপ্লাই মেসেজের মাধ্যমে গ্রাহককে তার সেবা পাবার অবস্থান সম্পর্কে জানানো হবে।
বাংলালিংকের হেড অফ কাস্টমার বেস ম্যানেজমেন্ট- বিটুসি, মার্কেটিং মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, আমরা আমাদের গ্রাহকদের জন্য নতুন কিছু আনতে সবসময় চেষ্টা করে থাকি। এই হেলথ্ চেক আপ অফারের মাধ্যমে আমাদের সম্মানীত গ্রাহকরা তাদের প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষাসমূহের মাধ্যমে তাদের শারীরিক সুস্থতার ব্যাপারে আরো বিশদ জানতে পারবেন এবং নিজেদের আরো যত্ন নিতে পারবেন।
