ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২০:১০
ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে আহত করার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বারচালা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সদর থানার ওসি মো. মাহে আলম জানান, পূর্ব বিরোধের সূত্র ধরে গত বুধবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাহাতকে কুপিয়ে আহত করা হয়। আহত অস্থায় রাহাত বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।  ওই হামলায় জড়িত অভিযোগে জেলা ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।