সুনামগঞ্জে কাল বৈশাখী ঝড়, আহত ৮

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২২:১৫
সুনামগঞ্জে ছাতকে কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং ঘরের নিচে চাপা পড়ে আটজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
 
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের কেটিয়ারচর, খরিদিরচর গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
 
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, কালবৈশাখী ঝড়ে দুটি গ্রামে শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং ঘরচাপা পড়ে আটজন আহত হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। প্রশাসনের লোকজন ক্ষতির পরিমাণ জানতে ঘটনাস্থলে রওনা দিয়েছেন। আহতদের প্রাথমিকভাবে ছাতক উপজেলার কৈতক ইউনিয়ন স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।