বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন ব্যবহার শুরু শনিবার থেকে

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০৯:১৬
ট্রাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিনের পরিবর্তে বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন ব্যবহারের মাধ্যমে শনিবার জাতীয় সুইচ দিবস পালন করা হবে।
 
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় পর্যায় সমপ্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
 
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, টাইপ-১, টাইপ-২ ও টাইপ-৩ পোলিও ভাইরাসের যে কোন একটি টাইপ থেকে পোলিও হতে পারে। ওপিভি ব্যবহারকারী সব দেশ সমন্বিতভাবে ২০১৬ সালের এপ্রিল মাস থেকে ট্রাইভ্যালেন্ট ওপিভি ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে তার পরিবর্তে বাইভ্যালেন্ট ওপিভি টিকা ব্যবহার শুরু করবে। বাইভ্যালেন্ট ওপিভি ভ্যাকসিনে পোলিও ভাইরাসের টাইপ-১ ও টাইপ-৩ রয়েছে।
 
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইপিআই প্রোগ্রামের ব্যবস্থাপক হাবিব আবদুল্লাহ সোহেল, প্রোগ্রাম ম্যানেজার ড. তাইজুল ইসলাম এ বারী, ইউনিসেফ প্রতিনিধি ডা. জুসি মেরিনা অধিকারী ও ফরিদ আহমেদ।