আবারও ইকুয়েডরে ভূমিকম্প

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১০:০১
 
দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
 
তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী কুইটোর থেকে ২২৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১০কিলোমিটার গভীরে।