মেক্সিকোর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেমেক্সের কারখানায় গত বুধবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আরও ১৯জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
শুক্রবার দেশটির জাতীয় তেল কোম্পানি ‘পেমেক্সে’র বরাত দিয়ে সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে স্থানীয় সময় বুধবার ভেরাক্রুজ প্রদেশে পেমেক্সের তিনটি প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্তলেই তিনজনের মৃত্যু হয়। আর আহত হন আরও ৬০জনের বেশি।
পেমেক্স বলছে, উপসাগরীয় অঞ্চলে কোয়াটজাকোলকস বন্দরের কাছে কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
