ছয় মাসের বকেয়া পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১২:৩৮
এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর বর্ধিত বকেয়া বেতন অপেক্ষার অবসান হচ্ছে। তারা এপ্রিল মাসের বেতনের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে নতুন বেতন কাঠামোর ছয় মাসের (গত বছরের জুলাই থেকে ডিসেম্বর) বকেয়া বেতন-ভাতা পাচ্ছেন।
 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপপরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।
 
মাউশি সূত্র জানায়, বাকি দুই মাসের (জানুয়ারি-ফেব্রুয়ারি) বকেয়া মে মাসের বেতনের সঙ্গে জুন মাসের প্রথম সপ্তাহে পাবেন শিক্ষকরা।
 
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নতুন কাঠামোতে দেয়ার সঙ্গে ছয় মাসের বকেয়া দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় মার্চ মাসের শেষ সপ্তাহে অর্থ ছাড় করে।