ফেন্সিডিল নিয়ে নারীসহ ৩জনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৭:৩৯

শিবগঞ্জে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে, উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর গ্রামের মৃত কোয়েস উদ্দিনের ছেলে দবির উদ্দিন (৪০), একই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মোসা. জুলেখা বেগম (৪০) ও মনাকষা ইউনিয়নের তারাপুর ঝাইটনপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোক্তার হোসেন (২২)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নাধীন হাদিনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মোহাঃ মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শ্যামপুর ইউনিয়নের হাদিনগর গ্রামে থানা পুলিশের এ.এস.আই রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে হাদিনগর গ্রামে অভিযান চালান। সেখান থেকে ২শ ৭৯ বোতল ফেনসিডিলসহ উক্ত তিনজননে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু