ইমতিয়াজের শতকে প্রাইম দোলেশ্বরের জয়

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৬:৫২
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরির সুবাদে বড় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শুক্রবার  বিকেএসপির তিন নম্বর মাঠে ক্রিকেট কোচিং স্কুলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ফরহাদ রেজার দলটি।
 
রাজিন সালেহের নেতৃত্বে খেলতে নামা ক্রিকেট কোচিং স্কুল আগে ব্যাট করে ৪৯.২ ওভারে তোলে ১৭৭ রান। জবাবে ইমতিয়াজের শতকে ২ উইকেট হারিয়ে ৪৫.২ ওভার ব্যাট করে জয়ের বন্দরে পৌঁছায়।
 
ক্রিকেট কোচিংয়ের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার পিনাক ঘোষ। এছাড়া ৩১ রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৩৪ রান আসে সাঈদ সরকারের ব্যাট থেকে। সালমান হোসাইন ২০, আশরাফুন নবী ২২ রান করেন।
 
প্রাইম দোলেশ্বরের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন আল আমিন হোসেন এবং রেজাউল করিম। একটি করে উইকেট দখল করেন ফরহাদ রেজা (১০ ওভারে ১৯ রান), নাসির হোসেন, রাহাতুল ফেরদৌস আর জিয়াউর রহমান।