মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে সুজি খাওয়াতে গিয়ে গলায় সুজি আটকিয়ে লা মিম আহমেদ নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৭ টার দিকে সুজি খাওয়াতে গিয়ে গলায় আটকে যায় সুজি। মূমূর্ষ অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লা মিম আহমেদ ধানখোলা গ্রামের উত্তরপাড়া এলাকার আক্কাছ আলীর ছেলে।
শিশুটির বাবা আক্কাছ আলী জানান, আমার স্ত্রী লাইলা খাতুন লা মিমকে রান্না সুজি খাওয়াতে গিয়ে গলায় আটকে যায়। পরে মূমূর্ষ অবস্থায় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
এদিকে গত ১৯ এপ্রিল এ উপজেলার বাওট গ্রামে সুজি খাওয়াতে গিয়ে গলায় আটকে মারা গেছে মুনতাজ আলীর ছেলে ইয়ানবী (দেড় বছর বয়স) ও একই উপজেলার গোপালনগর গ্রামের এক প্রবাসী আজম আলীর ছেলে তার মা শারমীন খাতুন সুজি খাওয়াতে গিয়ে আপন মাহমুদ নামের (৯ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
