ওহিওতে একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০৮:৩৯
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের গ্রাম্য এলাকায় চারটি ভিন্ন অবস্থানে গুলি করে আটজনকে হত্যা করা হয়েছে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল একটি বিবৃতিতে জানিয়েছে নিহত সাতজন পূর্ণ বয়স্ক ও একজন কিশোর একই পরিবারের সদস্য।
 
জানা গেছে সবাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের এখনো খুঁজছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, পারিবারিক গণ্ডগোলের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। 
 
নিহতদের সবার পারিবারিক পদবী রোডেন। তিন শিশু এই হত্যাকাণ্ড থেকে রেহাই পেয়েছে এবং যে কিশোরটি নিহত হয়েছে তার বয়স ১৬। ওহিওর পাইক কাউন্টির শেরিফ জানিয়েছেন, খুব ভালো সম্ভাবনা আছে যে ব্যক্তি এই হামলা চালিয়েছে সে সশস্ত্র এবং ভয়ংকর বিপদজনক। 
 
পুলিশ এখনো হত্যাকাণ্ডের কারণ নির্ধারিত করতে পারেনি এবং নিহতদেরও চিহ্নিত করতে পারেনি। নিহতদের মধ্যে হামলাকারী রয়েছে কি না সে বিষয়েও নিশ্চিত নয় পুলিশ। বিবিসি।