প্রধানমন্ত্রী যখন মুষ্টিযোদ্ধা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০৯:৫৫
 
মাত্র ৪৩ বছর বয়সে কানাডার মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন জাস্টিন ট্রুডো। কিন্তু নির্বাচিত হওয়ার পর বারবারই তিনি বিশ্ব গণমাধ্যমের সংবাদ শিরোনাম হয়েছেন। মূলত রাজনৈতিক জীবনের বাইরে ব্যক্তি জীবনের নানা কাণ্ডকারখানার কারণেই গণমাধ্যমের নজর কাড়েন সুদর্শন জাস্টিন।
 
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপর কানাডার মন্ট্রিলে ইন্ডিয়া-কানাডা অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে পাঞ্জাবি নাচ নেচে আলোচনার জন্ম দিয়েছিলেন জাস্টিন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে হাতের উপর যোগব্যায়াম করেও হইচই ফেলে দিয়েছিলেন তিনি। আর এবার জানা গেলো মুষ্টিযুদ্ধেও বেশ পারদর্শী কানাডার ২৩তম প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্কের গ্লিসনস বক্সিং জিম এ মুষ্টিযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হন জাস্টিন। সেখানে তিনি বক্সিংয়ের পোশাক পরে গিয়েছিলেন প্রশিক্ষণ নিতে। তার প্রশিক্ষক বলেন, এটা সত্যিই একটি দারুণ অভিজ্ঞতা। তার এই সাবলীল চরিত্রের কারণেই তিনি তার দেশে এবং বহির্বিশ্বে এতোটা জনপ্রিয়। তিনি বেশ ভালো মুষ্টিযোদ্ধা। তার পাঞ্চে যথেষ্ট শক্তি রয়েছে।
—এনডিটিভি