তৃতীয় দফা ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের পাঁচটি উপজেলায় ২৩টি ইউনিয়নের ২৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এসব ইউনিয়নে ২৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে লক্ষ্য করা গেছে।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে আনছার ও পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সদর উপজেলার স্থগিত থাকা একটি ইউনিয়ন, বেলকুচির পাঁচ, চৌহালীর পাঁচটি, কামারখন্দে চারটি ও তাড়াশের আটটি সহ মোট ২৩টি ইউনিয়নে শনিবার ভোট অনুষ্ঠিত হচ্ছে।
