ফেসবুক মেসেঞ্জার, বিশ্বের জনপ্রিয়তম চ্যাটিং অ্যাপ। তবে চ্যাট ছাড়াও এই অ্যাপ দিয়ে আরও নানান কাজ করা যায়। প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকতে সময়ে সময়ে অ্যাপটিতে নানা ফিচার যোগ করেছে ফেসবুক। এসবের মধ্যে এমন অনেক ফিচার রয়েছে, যা দিয়ে অনেক অদ্ভুত বা মজার কাজ করা যায়। কিন্তু ফিচারগুলোর বিন্দুবিসর্গও জানেন না অনেকে।
১. কোথাও ফেঁসে গিয়েছেন? নিজের অবস্থান সম্পর্কে জানাতে চান বন্ধুকে? স্রেফ লোকেশন আইকন চাপুন।
২. বন্ধুদের নিজের মতো করে নাম দিতে চান? তা-ও সম্ভব। নোটিফিকেশনে গেলেই ‘নিকনেম’ অপশন পাবেন। বাকিটা জলবৎ তরলম।
৩. বন্ধুর সঙ্গে দাবা খেলতে চান? চ্যাট বক্সে গিয়ে @fbchess টাইপ করুন।
৪. কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বোর্ডিং পাস দেওয়ার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, ফ্লাইট সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যায় মেসেঞ্জারে। কে বলতে পারে, এই রাস্তা অন্য এয়ারলাইন্সগুলি নেবে না?
৫. ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনি বন্ধুর হয়ে পেমেন্টও করতে পারেন। তিনটি ডট-এ ক্লিক করে ‘পেমেন্টস’ অপশন বেছে নিন। প্রথমবার পেমেন্টের জন্য ডেবিট কার্ডের সঙ্গে কানেক্ট করতে হবে।
৬. প্রতিটি কথোপকথনের রং পাল্টাতে পারবেন। ‘কনট্যাক্ট’-এ গিয়ে ‘চেঞ্জ কালার’ অপশন পাবেন।
৭. বন্ধুর মন খারাপ? মন ভাল করতে চান? চ্যাট-এ গিয়ে @dailycute টাইপ করুন। দেখুন কী হয়!
৮. ধরা যাক, স্বামী বা স্ত্রীর পাশে বসে বন্ধুর সঙ্গে তেড়ে তার সমালোচনা করছেন চ্যাটে। মাঝে একবার উঠেছেন, কোনও কাজে গিয়েছেন। প্রিভিউ সমালোচিত ব্যক্তির চোখে পড়ে গেল! ভাবতে পারছেন, কী হবে? সেটিংস-এ যান, নোটিফিকেশন প্রিভিউ অফ করে দিন।
৯. এবারে একটি বাস্কেটবল ইমোজি পাঠিয়ে দেখুন বন্ধুকে। দু’জনে মিলে খেলতে পারবেন বাস্কেটবল।
১০. ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই আপনি মেসেঞ্জার ব্যবহার করতে পারেন। মেসেঞ্জার ইনস্টল করে ফোন নম্বর দিয়ে লগ-ইন করুন।
