সরাইলে এক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৪:২৮
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চুনতা ইউনিয়নের এসি একাডেমি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
 
জানা গেছে, শনিবার ইউপি নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরুর পর সকাল সোয়া নয়টার দিকে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহানের কয়েক শ সমর্থক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তাতে ‘সিল মারতে’ শুরু করে।  এ সময় স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে শাহজাহানের লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।