সন্তানদের বলিউড আসার ব্যাপারে শাহরুখের শর্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১১:৪৬
 
ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার বলিউডে আসার ব্যপারে আপত্তি নেই শাহরুখ খানের। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে বলিউড বাদশার। তিনি চান সন্তানরা অন্তত স্নাতক শেষ করে এই জগতে পা দিক।
 
শাহরুখের ভাষ্যে, আমি শিক্ষায় খুব গভীরভাবে বিশ্বাসী। তাই তাদের (তার সন্তানদের) আগে পড়াশুনা শেষ করতে হবে। আমার ছেলে গ্রাজুয়েট হবে। সে ১২তম ক্লাস শেষ করেছে এবং তাকে চার বছরের স্নাতক পড়তে হবে। আমার মেয়ে স্কুলে আছে। তাকে দুই বছর স্কুলে পড়তে হবে এবং চার বছরের স্নাতক পড়তে হবে। সর্বনিম্ন স্নাতক শেষ করতে হবে তাদের।
 
তিনি বলেন, যদি তারা অভিনয় করতে চায় তাহলে আমি গর্বিত হবো। আমার এখানে আসলে আমি তাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারব। আমি বলিউডে আসার আগে থিয়েটার করেছি, টেলিভিশনে কাজ করেছি। এরপর ছবিতে অভিনয় করেছি। ফিল্ম তারকা হওয়ার আগে আমি ১০ বছর পড়াশুনা করেছি। খবর: ওয়ান ইন্ডিয়া।