রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বাসা থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের পথে যাওয়ার সময় তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুবৃত্তরা। এ খবর শোনার পর থেকে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দিচ্ছে।
