ধুনটে পাঁচ ককটেল উদ্ধার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৩:০৬
বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার সকাল ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল উদ্ধার করা হয়। এর আগে সকাল আটটা থেকে একযোগে উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়।
 
ওই কেন্দ্রে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।