ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার বেনাপোলের গাতীপাড়া সীমান্ত থেকে সাড়ে আট লাখ বাংলাদেশি মুদ্রা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার রফিক জানান, দৌলতপুর বিজিবি ক্যাম্পের অধিভুক্ত গাতীপাড়া সীমান্তের ১৭ নম্বর পিলারের কাছে একটি লোক বৃহস্পতিবার বিকালে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। সন্দেহবশত তাকে ধাওয়া করা হলে একটি ব্যাগ ফেলে তিনি পালিয়ে যান। পরে ব্যাগটি উদ্ধার করে এর ভিতর আট লাখ ৫০ হাজার বাংলাদেশি মুদ্রা পাওয়া যায়। জব্দকৃত এসব মুদ্রা বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
