তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ জানাতে শনিবার বিকালে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বিকাল তিনটার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল ইসি কার্যালয়ে যাবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ইসির কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। সময় পেলেই নির্বাচন কমিশনের যাবে প্রতিনিধি দল।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৪৮ জেলার ৬২০টি ইউপিতে ভোটগ্রহণ চলছে।
