আওয়ামী লীগের ইউপি প্রার্থী মনোনয়ন বোর্ডের বৈঠক সন্ধ্যায়

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৪:৪৪
আওয়ামী লীগের স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) মনোনয়ন বোর্ডের বৈঠক শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
 
শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ দফা ভোটের প্রার্থী চূড়ান্ত করতে এই সভা আহ্বান করা হয়েছে এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।