রওশন এরশাদের সংবাদ সম্মেলন রবিবার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৫:০১
 
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংবাদ সম্মেলন ডেকেছেন। রবিবার দুপুর ২টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হবে। 
 
এ তথ্য নিশ্চিত করেছেন বিরোধী দলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান। 
 
চলমান বিষয়ের ওপর এ সংবাদ সম্মেলন হবে বলে জানা গেছে।