কাঁদলেন সালমান খান

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৫:২৬
 
‘সুলতান’ ছবিতে মুষ্টিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। চরিত্রে প্রয়োজনে সেখানে রুক্ষ ও কঠিন হিসেবে দেখা যাবে তাকে। কিন্তু অন্যদিকে তিনি যে নরম মনের অধিকারী এটি সবার জানা। সম্প্রতি ঐ ছবির সেটে শুটিংয়ের মাঝে কেঁদে ফেলেছিলেন সালমান।
 
বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির ‘জাগ ঘুমিয়া’ গানটির রেকর্ডিংয়ের পর চুপ হয়ে গিয়েছিলেন সালমান। তিনি এসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।
এর আগে ‘কিক’ ছবির ‘হ্যাংওভার’ ও  ‘হিরো’ ছবির ‘ম্যায় হু তেরা হিরো’ গানে কণ্ঠ দিয়েছিলেন সালমান। তবে ‘জাগ ঘুমিয়া’ গানটি সালমান খানের গাওয়া শ্রেষ্ঠ গান হবে বলে মনে করা হচ্ছে। 
 
আলী আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা।