খুলনায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম এল-জনযুদ্ধ) নামে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোর রাতে নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন আলী ক্লাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর রূপসা ট্রাফিক মোড় সংলগ্ন ৬৮/১০ নম্বর ইস্পাহানি প্রথম লেনের নবম গলির বাসিন্দা আমিনুল ইসলাম আকন (২৯), রূপসা স্ট্র্যান্ড রোড এলাকার মো. ফরহাদ (৩০) এবং ঢাকার রামপুরা বনশ্রী এলাকার ১৬ নম্বর সড়কের ২০৮ নম্বর বাড়ির বাসিন্দা মো. বেলাল হাওলাদার (৩৫)।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, শুক্রবার চাঁদা দাবির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
