'সংকট' নাটকের দৃশ্যধারণের সময় গাজীপুুরের কালিয়কৈরে আহত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। গত ২২ এপ্রিল থেকে নির্মাতা সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করছিলেন আজাদ আবুল কালাম ও রওনক হাসান।
এ বিষয়ে অভিনেতা রওনক হাসান গণমাধ্যমকে বলেন, 'আজ (শনিবার) সকাল থেকেই আমার ও মৌসুমীর দৃশ্যধারণ চলছিলো। এক পর্যায়ে আমি দৃশ্যের প্রয়োজনে তাকে হাত ধরে টান দেই। কিন্ত মৌসুমীর হাতে থাকা চুরি ভেঙ্গে যায় এবং পাশে থাকা একটি বাঁশের আঘাতে তার হাত কেটে যায়। পরে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে এসেছি। তার হাতে ৬টা সেলাই করা হয়েছে। মৌসুমী এখন বিশ্রাম নিচ্ছে।'
বর্তমানে নাটকটির দৃশ্যধারণ বন্ধ। মৌসুমীকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
