বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, ‘এটি অর্থহীন নির্বাচন। এই নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটবে না। যেখানে জবরদস্তি করে সরকারি দলের প্রার্থীরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে এবং সেটার সাক্ষী গোপাল থাকবে নির্বাচন কমিশন। এ ধরনের নির্বাচনের কোনো অর্থ হয় না।’
শনিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রাকিব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত করে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
