রানী এলিজাবেথকে শুভেচ্ছা জানাতে ছুটে গেলেন ওবামা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৯:২৪
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিনের একদিন পরেই যুক্তরাজ্যে উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রানী এবং তার স্বামী ফিলিপ ওবামা ও মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে অভ্যর্থনা জানান। কিছুক্ষণ কথা বলার পর ৯৪ বছর বয়সী ফিলিপের গাড়িতে চড়ে রাজপ্রাসাদে প্রবেশ করেন ওবামা।
 
ওবামা বলেন, আমাকে বলতেই হবে যে এর আগে কখনো এডিনবার্গের কোনো ডিউকের চালানো গাড়িদে আমি উঠিনি। তবে আমাদের যাত্রা দারুণ ছিল। ’
 
রানী সম্পর্কে তিনি বলেন, ‘রানী এলিজাবেথ বিশ্বের অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণার। তিনি আমার খুবই পছন্দের একজন মানুষ।’
 
এরপর ওবামা ও তার স্ত্রী রাজপরিবারের কনিষ্ঠ সদস্যদের সঙ্গে ডিনার করেন। প্রিন্স উইলিয়াম, তার স্ত্রী কেট মিডেলটন ও তার ভাই প্রিন্স হ্যারি এসময় উপস্থিত ছিলেন।