প্যারিসে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, গ্রেফতার ১২

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৯:৪১
ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
 
উল্লেখ্য, প্রায় একশ বিক্ষোভকারীর একটি গ্রুপ পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে প্যালেস ডি লা রিপাবলিকে প্রবেশের চেষ্টা করে। গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভকারীরা সেখানে রাতে বিক্ষোভ-সমাবেশ করে আসছে। তাদের বিক্ষোভ-সমাবেশকে অবৈধ বলেছে পুলিশ।
 
গত কয়েক সপ্তাহ ধরে যুব-নেতৃত্বাধীন ‘নুইট দেবুট’ (রাতভর) সমাবেশের পাশাপাশি এ ধরনের আরো অনেক বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। সরকারের প্রস্তাবিত শ্রম আইন সংস্কারের প্রতিবাদ জানাতে ৩১ মার্চ সেখানে এ বিক্ষোভ শুরু হয়। সূত্র: এএফপি