চার বছর বয়সে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন প্রিয়তী

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২০:৫৩
মাত্র চারবছর বয়সেই যৌন নিপীড়নের শিকার হন বাংলাদেশি বংশোদ্ভূত মিজ আয়ারল্যান্ড ও মিজ আর্থ সুন্দরী মাকসুদা আকতার প্রিয়তী। শনিবার নিজের ফেসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাসের মাধ্যম এ কথা জানান তিনি।
 
তিনি বলেন, সে সময় তাদের বাসার কাজের মেয়ের কাছেই তিনি এই লাঞ্ছনার শিকার হন। এছাড়া শিশুদের উপর যৌন নিপীড়ন রোধের জন্য কঠোর আইন করারও আহ্বান জানান তিনি।
 
চার থেকে সাত বছরের মধ্যে প্রিয়তি তার আত্মীয়-স্বজন, খেলার সাথী, বন্ধুদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন পাঁচ-ছয় বার।
 
মূলত এই মিজ আয়ারল্যান্ডের পরিচিত এক ১২ বছরের নাবালিকা নিজের মামার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করেন। আর তাতেই প্রিয়তির শৈশবের সেই লাঞ্ছনার কথা মনে পড়ে যায়। এতে করে ক্ষুব্ধ হয়ে তিনি এই স্ট্যাটাসটি দেন।