নবজাতক বিক্রির চেষ্টার অভিযোগে ক্লিনিক মালিকসহ আটক ৪

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ০৮:৩৭
রাজধানীর সবুজবাগের নন্দীপাড়ায় শনিবার নবজাতক বিক্রির চেষ্টার অভিযোগে একটি ক্লিনিকের মালিকসহ চারজনকে আটক করেছে র‌্যাব। উদ্ধার নবজাতককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ক্লিনিক মালিকের নাম আনোয়ারা আক্তার (৪২)। শিশুটির মায়ের নাম শামিমা।
 
র‌্যাব জানায়, তালুকদার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনসিস সেন্টার নামের একটি ক্লিনিকে নবজাতক বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবজাতকসহ তাদের আটক করা হয়। র্যাব-৩ এর সিপিসি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- তিনদিন আগে শামীমা এক নবজাতকের জন্ম দেন। টাকা পয়সার অভাবে নবজাতকের ভরণপোষণ করতে পারবেন না এমন চিন্তা করে ওই মা নবজাতককে বিক্রির জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে বলেছেন। নিঃসন্তান এক দম্পতি শিশুটিকে ৫০ হাজার টাকায় কিনতে হাসপাতালে যোগাযোগ করে। শিশু ও টাকা লেনদেনের সময় র্যাব তাদের আটক করে। এ ঘটনায় শিশুটির মা শামিমাকেও জিজ্ঞাসাবাদ করছে র্যাব।