ভারতের অলিম্পিকের শুভেচ্ছা দূত সালমান খান

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ০৯:৪১
ভারতের হয়ে ব্রাজিলের রিও অলিম্পিকে গুডউইল অ্যাম্বাস্যাডার বা শুভেচ্ছা দূত হিসেবে প্রতিনিধিত্ব করবেন বলিউড তারকা সালমান খান। গতকাল শনিবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তার নাম ঘোষণা করে। 
 
তবে সালমান খানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি  দেয়া হয়নি। এই প্রথম অলিম্পিকের গুডউইল অ্যাম্বাস্যাডার হিসেবে কোনও বলিউড তারকাকে বেছে নেয়া হল। তালিকায় অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের নামও ছিল। আগামী ৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত রিও অলিম্পিক খেলা চলবে।