নিজেকে শ্রমিক মনে করেন টাইগার শ্রফ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১০:৫৩
 
বলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করে নিতে কঠোর কাজ করতে প্রস্তুত টাইগার শ্রফ। আর তাই নিজেকে শ্রমিক মনে করেন তিনি। 
 
‘বাঘি’ ছবির ‘রেডি টু ফাইট’ গানের প্রকাশনা অনুষ্ঠানে টাইগার শ্রফ বলেছেন, আমি একজন শ্রমিক। আমি সবকিছু নিয়েই কঠোর পরিশ্রম করতে পছন্দ করি। আমর সময়কার ও আমার চেয়ে জ্যেষ্ঠ অনেক অভিনেতা আছেন যারা অনেক বেশি মেধাবী। আমি তাদের থেকে অনুপ্রেরণা পাই।
 
তিনি বলেন, এখানে যদি আমি আমার পরিচয় তৈরি করতে চাই তবে আমাকে আলাদা হতে হবে, মানুষ যাতে আমার কঠোর পরিশ্রমকে দেখতে পায়।
 
ছবি সম্পর্কে টাইগার শ্রফের বলেছেন, আমরা ছবিতে একটু ভিন্ন ধরনের অ্যাকশন দেখানো চেষ্টা করেছি। এখানে কিছু কঠিন স্টান্টও রয়েছে। আমরা অনেক কর্মশালা করেছি, প্রশিক্ষণ নিয়েছি। আমি আমার চরিত্রের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু তারপরও প্রত্যেকটি স্টান্ট করার সময় ভয় পেয়েছি। তবে এই ভয়ই আমাকে এই কাজ করতে শক্তি জুগিয়েছে। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।