কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১২:৩৭
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
 
রবিবার সকালে সদর দক্ষিণ উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  দয়াপুর নামক স্থানে প্রশিক্ষণ কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিকে যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (২৭) ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের নলচর গ্রামের আব্দুল মতিনের ছেলে সাইফুল ইসলাম (২৫) নিহত হন।
 
ময়নামতি হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতল মর্গে পাঠানোর ব্যবস্থা  গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’