দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। হানসাল মেহতার বায়োগ্রাফিক ছবি ‘আলিগড়’-এ অভিনয়ের জন্য সমালোচককে বিবেচনায় সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি।
হাসমাল মেহতা টুইটারে জানিয়েছেন, ‘আলিগড়’ ছবিতে প্রফেসর রামচন্দ্র সিরাসের চরিত্রে অভিনয়ের জন্য মনোজ বাজপেয়ি সেরা অভিনেতার (সমালোচকদের পছন্দ) পুরস্কার পাচ্ছেন।
এদিকে মনোজ টুইট করেছেন, আপনাদের অগণিত ভালবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আমি এজন্য নিজেকে অনেক সম্মানিত বোধ করছি।
রবিবার দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করবেন মনোজ বাজপেয়ি।
মনোজ বাজেপেয়িকে পরবর্তীতে ‘ট্রাফিক’ ছবিতে ট্রাফিক কনস্টেবল চরিত্রে দেখা যাবে। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
