গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১২:১৫
 
গাজীপুর সিটি করপোরেশনের ভানুয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৬) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। 
 
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।