সুন্দরবনে ছয় হরিণ শিকারি আটক, ৮০টি ফাঁদ উদ্ধার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১২:৫২
 
পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কুকিলমুনি এলাকা থেকে ছয় হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ। শনিবার বিকালে তাদের আটক করা হয়। 
 
এ সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের ৮০টি ফাঁদ, চারটি চাপাতি, দুইটি ছুরি, দুইটি করাত ও এক কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
 
আটককৃতরা হলেন-জাফর সরদার (৩৫), আশিক মোল্লা (৩২), রিপন শেখ (২৯), শুকুর আলী শেখ (৩৮), শামিম শেখ (৪০) ও হাফিজুল মোল্লা (৪১)। তাদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলার পানখালী এলাকায়।
 
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, রবিবার সকালে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডলের কার্যালয় হাজির করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছরের জেল ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।