বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এখনো তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ পায়নি। দেশের প্রচলিত আইন অনুযায়ী রানা প্লাজার নিহত, আহত ও পঙ্গু শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি।'
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল’ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
আন্তর্জাতিক বিধি অনুযায়ী দেশের শ্রম আইন সংশোধন করার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের শ্রম আইনে কর্মস্থলে দুর্ঘটনায় আহত, পঙ্গু ও নিহত হলে তার ক্ষতিপূরণ খুব কম ধরা হয়েছে। সেজন্য বাংলাদেশের শ্রম আইন সংশোধন করে ক্ষতিপূরণের বিষয়টি আন্তর্জাতিক মানের করতে হবে।
