২০১১ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত সায়েন্স ফিকশন সুপারহিরো ছবি ‘রা ওয়ান’। এবার এর মতো আরো একটি ছবি বানাতে চান তিনি। আর এবিষয়ে মোটামুটি দৃঢ়সংকল্প শাহরুখ।
অনুভব সিনহার পরিচালিত ছবিটিতে বিজ্ঞানী শেখর সুব্রামানিয়াম এবং হিউম্যানয়েড রোবট জি ওয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। ছবিতে কারিনা কাপুর খান ও অর্জুন রামপালও অভিনয় করেছেন।
শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক মন্তব্য পেয়েছিল এটি।
কিন্তু এরপর ‘রা ওয়ানে’র মতো আরো একটি ছবি বানাতে চান ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা।
IMG0
আইএএনএসকে শাহরুখ বলেছেন, আমি ‘রা ওয়ান’ ছবির মতো আরো একটি ছবি বানাতে চাই। আমি মনে করি, এই ছবি বানানোর ক্ষেত্রে এখনো তেমন বুড়িয়ে যায়নি কারণ ছবি বানানোর ক্ষেত্রে একটি দল হিসেবে এক ধাপ এগিয়ে যাওয়া।
শাহরুখ বলেন, ছবির ক্ষেত্রে কোনো কাহিনী এখনো মাথায় আসেনি। তবে সেখানে আমরা ভিএফএক্স রাখব এটা নিশ্চিত। আর ‘রা ওয়ানে’র মতো আরো একটি ছবি বানানোর ক্ষেত্রের আমি দৃঢ়সংকল্প।
তিনি বলেন, ‘স্পাইডার ম্যান’ ছবি যখন দর্শকরা দেখেন তখন মুগ্ধ হন। আমরা আশা করছি ভারতে আমরা সেধরনের কিছু একটা বানাব।
