চট্টগ্রামে ‘এম-১৬’ রাইফেলসহ কয়েকটি অস্ত্র ও গুলিসহ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রশিদ ওরফে রইশ্যা (৪১) রাউজান উপজেলার নোয়াপাড়া পালোয়ান পাড়ার বসিন্দা। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জানান, আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে একটি এম-১৬ রাইফেল, ১০১ রাউন্ড গুলি, দুই এলজিও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার , রাউজানের আওয়ামী লীগ নেতা মোবারক হত্যা, নগরীর চান্দগাঁও এলাকায় কৃষ্ণ দত্ত নামে এক ব্যক্তিকে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে রশিদের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
