আহত ছাত্রদল নেতা আওলাদকে আর্থিক সহায়তায় 'অর্পণ'

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৪:৪৪
 
বিগত বছরে বিএনপির সরকারবিরোধী আন্দোলন চলাকালে আহত বৃহত্তর মিরপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছে 'অর্পণ' নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওলাদের নিকট অর্থের চেক প্রদান করা হয়।
 
মির্জা ফখরুল বলেন, আওলাদ হোসেন সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আঘাতে ডান হাত হারিয়েছেন। তিনি এখন পঙ্গুত্ব নিয়ে জীবন যাপন করছেন।
 
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।