বলিউড অভিনেত্রী বিপাশা বাসু ও করণ সিং গ্রোভারের বিয়ে আর বেশি দূরে নয়। আর তাই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বিপাশা। সবকিছু নিজেই তদারকি করছেন এই ‘অ্যালোন’ অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের প্রত্যেকটি বিষয় চমক হিসেবে রাখতে চান বিপাশা, এমনটি করণকেও চমক দিতে চান তিনি। মূল অনুষ্ঠানের সবকিছু নিজেই দেখছেন তিনি। এই আয়োজনে বিপাশার বাবা-মা তাকে সাহায্য করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি লাউঞ্জে ২৯ এপ্রিল যৌথভাবে মেহেদি ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হবে। ৩০ এপ্রিল বিয়ের দিন সকালে হলুদ অনুষ্ঠান করা হবে। দক্ষিণ মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলে বাঙালি রীতিতে বিপাশা-করণের বিয়ে হবে।
তবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেননি এই জুটি। এর বিপরীতে বিয়ের দিন রাতেই কাছের বন্ধুদের জন্য একটি পার্টির আয়োজন করা হয়েছে।
বিপাশার সঙ্গে করণের এটি তৃতীয় বিয়ে। এর আগে শ্রদ্ধা নিগম ও জেনিফার উইঙ্গিতকে বিয়ে করেছিলেন তিনি।
