প্রিয়াংকায় অনুপ্রাণিত শ্রদ্ধা কাপুর

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৫:৩৫
প্রিয়াংকা চোপড়ার দ্বারাই অনুপ্রাণিত শ্রদ্ধা কাপুর। নিজেকে প্রিয়াংকার ভক্ত মনে করেন তিনি।
 
তার কথায়, ‘কাজের মাধ্যমে ক্রমাগত নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন প্রিয়াংকা। আমি সত্যিই খুব বড় ভক্ত তার।’
 
‘বাগী’র মিউজিক প্রকাশ অনুষ্ঠানে এসে কথাগুলো বলেন এই উঠতি তারকা।
 
প্রিয়াংকা এখন সাফল্যের চূড়ায়। বলিউড থেকে হলিউড, সবই তার হাতের মুঠোয় বলা চলে! অন্যদিকে শ্রদ্ধাও বলিউডে সাফল্যের সিঁড়ি চড়ছেন তরতরিয়ে।
 
‘বাগী’ মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল। আর এখন ‘ওকে জানু’ এবং ‘রক অন টু’র শুটিং করছেন শ্রদ্ধা। সূত্র-